সারাদেশ

বুধবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক

নিজস্ব প্রতিনিধি, ভোলা : দেশব্যাপী হেফাজত ইসলামের গত রোববারের (২৮ মার্চ) ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালন সময় ভোলায় ১০ জনকে আটক করছে পুলিশ। উক্ত আটকৃতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে বুধবার (৩১ মার্চ) সকাল-সন্ধ্যা ডাকা দিয়ছে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি।

সোমবার (২৯ মার্চ) দুপুর ১২ টার দিকে ভোলা শহরের খলিফা পট্টি জামে মসজিদে ভোলার সর্বস্তরে জনগণ ও উলামায়ে কেরাম এর উপস্থিততে উক্ত কর্মসূচি ঘোষণা করেন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা বশির উল্লাহ্।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের ভোলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে বুধবার ভোলাতে সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। তিনি ভোলার সকল স্তরের জনগণকে শান্তিপূর্ণ হারতালে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন- ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাও. তাজউদ্দীন ফারুকী, জয়েন্ট সেক্রেটারি মাও. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাও. আতাউর রহমান মোমতাজী, মাও. তৈয়বুর রহমান, মাও. তরিকুল ইসলাম, মাও. ওবায়েদ বিন মোস্তফা, মাও. ইউসুফ আদনান, মাও. আ. মোমিন প্রমুখ।

এদিকে, ভোলা সদর মডেল থানা অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, হরতালের সমর্থনে গত ভোলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ও পুলিশের গাড়িতে আগুন দিয়ে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। পরে পুলিশ সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে চলাচল স্বাভাবিক করে এবং সকালে ভোলা সরকারি কলেজের সামনে থেকে পুলিশ পাঁচ এবং বিকালে ভোলা ভোলার আলীনগর মাদ্রাসা বাজার এলাকা থেকে চার জন হেফাজতকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা