সারাদেশ

বান্দরবা‌নে সাংবাদিক মুজাক্কির হত্যার প্র‌তিবা‌দে মানববন্ধন

মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান : অনলাইন নিউজ পোর্টাল ‌'সান নিউজ'র নোয়াখালীর জেলা প্রতিনিধি সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিকদের নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে বান্দরবনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি ও বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মারমা, দৈনিক যুগান্তরের বান্দরবান জেলা প্রতিনিধি ও বান্দরবান প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, দৈনিক প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা-এটিএন নিউজের বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, দেশ ও জনগণের জন্য সাংবাদিকরা কাজ করে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা হুমকি-ধমকি নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। তাই সরকারের উচিত দে‌শের বি‌ভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষা দেওয়া। বক্তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, দৈনিক সমকালের বান্দরবান জেলা প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, জিটিভি'র জেলা প্রতিনিধি মো. ইসহাক, দৈ‌নিক স্ব‌দেশ প্র‌তি‌দিন ও সান নিউজ এর বান্দরবান জেলা প্রতিনিধি মো. আব্দুর রহিম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি কৌশিক দাশ গুপ্ত, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ইয়াসিনুল হাকিম, মোহনা টিভি প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা