সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে পৌঁছালো পদ্মার ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে দুর্গাপূজার আগে বাংলাদেশ-পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো পদ্মার রুপালি ইলিশ।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ট্রাকে করে ১ম ধাপের (৩০-৩৫) মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করে।

বৃহস্পতিবার মধ্যরাতেই এই মাছগুলো হাওড়া ফিশ মার্কেটে পৌঁছে যাবে বলে জানিয়েছে হাওড়া ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে হাওড়াসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পাইকারি বাজারে পৌঁছে যাবে রুপালি ইলিশ।

আনোয়ার মাকসুদ জানায়, এরই মধ্যে পেট্রাপোল বন্দরে বাংলাদেশের ইলিশ পৌঁছে গেছে। ১ম ধাপে প্রায় ৬টা গাড়িতে (৩০-৩৫) মেট্রিক টন ইলিশ এসেছে। আজ রাতেই হাওড়ার পাইকারি বাজারে এই ইলিশ পৌঁছে যাবে। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে পাওয়া যাবে ইলিশ।

আরও পড়ুন: লেবাননের রাজধানীতে হামলা

তিনি আরও বলেন, প্রত্যেক বছরই আমরা প্রতি কেজি ইলিশের দাম ১ হাজার রুপির মধ্যে রাখতে চেষ্টা করলেও তা আর হয়ে ওঠে না। এ বছর দাম খুচরা বাজারে কেজিপ্রতি ১৮০০-২০০০ হাজারের মধ্যে থাকবে।

গত শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রনালয় জানায়, চলতি বছর দূর্গাপুজার আগে ৩ হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতকে দেওয়া হবে। এই সূত্র মারফত জানা যায়, শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার ভারতের জন্য ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেন। বাংলাদেশের মোট ৪৯টি রপ্তানি সংস্থা ভারতে ইলিশ রপ্তানি করবে, যা চলবে শনিবার (১২ অক্টোবর) পর্যন্ত।

(১২ অক্টোবর) পর্যন্ত বাংলাদেশের নদীগুলোতে ইলিশ মাছ ধরা হবে, তারপর এই মাছের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সেই হিসাবে অনুযায়ী শেষ পর্যন্ত কী পরিমাণ ইলিশ ভারতে ঢুকবে, তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা