সারাদেশ

না.গঞ্জের কোভিড হাসপাতালের পিসিআর মেশিন বিকল

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ কোভিড হাসপাতালের পিসিআর (পলিমারেজ চেইন রিয়েকশন) মেশিনটি গত সোমবার সকাল থেকে বিকল হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার।

এ দিকে, আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবারও ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ দিকে বিদেশ গমনকারী যাত্রীদের করোনা পরীক্ষাও মঙ্গলবার থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আর এই ক্রমান্বয়ে বেড়ে চলা সংক্রমণের পরিস্থিতির সময় হঠাৎ করে পিসিআর মেশিনটি বিকল হওয়ায় করোনার মোকাবেলায় চরম প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন নগরবাসীর অনেকেই।

জানাগেছে, করোনোর শুরুতেই হটস্পট হিসেবে চিহ্নিত হয় নারায়ণগঞ্জ। এরপরই খাঁনপুর হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর করা হয়। এরপর নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমানের একান্ত প্রচেষ্ঠায় ওই হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্থাপিত করা হয় পিসিআর (পলিমারেজ চেইন রিয়েকশন) মেশিনটি। এরআগে নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে পিসিআর ল্যাবরেটরি স্থাপনের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সাংসদ সেলিম ওসমান সরকারি বরাদ্দের জন্য কালক্ষেপণ না করে ল্যাবের অনেক আসবাবপত্র নিজ অর্থায়নেও কিনে দিয়েছিলেন।

এরপর গত বছরের ৬ মে পিসিআর ল্যাবটির কার্যক্রম শুরু হয়। এই ল্যাবে প্রতিদিন কমপক্ষে প্রায় ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়ে থাকে।

করোনা হাসপাতালের ল্যাব সংশ্লিষ্টরা জানিয়েছেন, পিসিআর মেশিনটি স্থাপনের পর থেকে এ পর্যন্ত একটানা বিরামহীন চলে আসছে। এসব মেশিনে সাত দিন একনাগাড়ে পরীক্ষার পর কমপক্ষে এক দিন মেশিনটিকে বন্ধ রাখা উচিত। করোনার ভয়াবহতার কারণে পিসিআর মেশিনটি বন্ধ রাখা সম্ভব হয়নি। এ নিয়ে জেলা করোনা সমন্বয় কমিটির কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক হয়েছে। ইতোমধ্যেই ঢাকা থেকে টেকনিশিয়ান দল নারায়ণগঞ্জে এসেছেন। তবে চলমান (র‌্যাপিড) এন্টিজেন্ট পরীক্ষাটি স্বল্পাহারে এবং পিসিআর পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ করা হবে না।

এ বিষয়ে জেলা করোনা সমন্বয় কমিটির ফোকাল পারসন ডা. সফরদার জাহিদ জানিয়েছেন, আপাতত বিদেশ গমনকারী যাত্রীদের নমুনা সংগ্রহ বন্ধ করা হচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জের সেমপল (নমুনা) সংগ্রহ করে সেগুলো ঢাকা পাঠানোর পাশাপাশি রূপগঞ্জের গাজী কোভিড-১৯ ল্যাবেও কিছু পাঠানো হবে।

কারণ, সেখানে রূপগঞ্জ ও ঢাকার আশপাশের নমুনাও পরীক্ষা করা হয়। তবে নারায়ণগঞ্জের পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন বা অন্য একটি মেশিন রিপলেস করার আশ্বাস দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা হাসপাতালের ল্যাবের পিসিআর মেশিন বিকল হয়ে যাওয়ার ঘটনাটি দুঃখজনকই নয় আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই সরকারের সব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছি, লিখিত দিয়েছি। আশা করছি এই সমস্যা সাময়িক এবং খুব শিগগিরই আমরা করোনা মোকাবেলায় স্বাভাবিক কর্মকাÐে ফিরে আসবো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা