সারাদেশ

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ফেরত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীর ফুলতলার বটুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত আব্দুল মুবিন বাপ্পার লাশ তিনদিন পর দেশে ফেরত এলো।

ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ) সোমবার (২২ মার্চ) বিকেল ৫টায় বিজিবির মাধ্যমে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

এর আগে নিহত বাপ্পার লাশ দেশে আনার দাবিতে সোমবার দুপুর ১ টা থেকে ফুলতলা বিজিবি ক্যাম্প এলাকায় অবস্থান করে এলাকাবাসী। এ সময় এলাকাবাসীর পাশাপাশি ১৫ দিনের সন্তানকে নিয়ে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান নেন নিহত বাপ্পার স্ত্রী।

নিহত আব্দুল মুমিন বাপ্পার লাশ হস্তান্তরের সময় উপস্হিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ ফুলতলা ক্যাম্পের কমান্ডার দেলোয়ার হোসেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্জয় চক্রবর্তী, এসআই খছরুল আলম বাদল এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ইয়াকুব নগরের কোম্পানি কমান্ডার সুরেন্দ্র কুমার, কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার, জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, স্থানীয় ইউপি সদস্য মঈন উদ্দিন, ইমতিয়াজ গফুর, সেলিম উদ্দিনসহ স্থানীয় সংবাদকর্মী ও ভারতীয় গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে বাংলাদেশি সীমানা পিলার ১৮২২ এর বিপরীত পাশে একই উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল মুমিন বাপ্পা (২৮) নামের ওই যুবকের মরদেহ পাওয়া যায়। বিএসএফের গুলিতে সে নিহত হয়েছে বলে জানা যায়।

নিহত বাপ্পার লাশ তিন দিন পরে আসার কারণ জানতে চাইলে বিজিবি ৫২ ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল শাহ আলম সিদ্দিকী বলেন, এটা দুটি দেশের প্রশাসনিক বিষয়। বিজিবির সদর দপ্তরের প্রতিবাদের কারণে সোমবার লাশ ফেরত দিতে বিএসএফ বাধ্য হয়েছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা