সারাদেশ

ভোলায় মাছ শিকারের দায়ে ২৮ জেলেকে জরিমান

নিজস্ব প্রতিনিধি, ভোলা : মাছের প্রজনন রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভায়াশ্রমে মাছ ধরার অপরাধে ভোলায় ২৮ জেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১২ টা থেকে দিনব্যাপী ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসাবে সদর উপজেলার ধনিয়া ও ইলিশা এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশ ।

এদের কাছ থেকে ৫ কেজি পোয়া মাছ ও অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আটককৃত জেলেদের ২৮ জনের মধ্যে ১৪জন অপ্রাপ্ত বয়স থাকায় তাদের ২নং ইলিশা ইউনিয়নের ইউপি মেম্বার কামাল হোসেন এর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটককৃত অন্য ১৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান ৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, ও সদর উপজেলা মৎস্য সম্প্রসার কর্মকর্তা প্রথিক দে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন, ‘নিষেধাজ্ঞা সময়ে অভায়াশ্রমে মাছ ধরার আপরাধে ২৮ জন জেলেকে আটক করা হয়েছে। এদেরকে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের মৎস্য সংরক্ষণ অভিযান চলমান থাকবে।’

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা