সারাদেশ

ঝালকাঠির ৮ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঝালকাঠি বাস শ্রমিকদের সঙ্গে বরিশাল রূপাতলী বাস শ্রমিকদের মারামারির জের ধরে ঝালকাঠি থেকে ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে এ ধর্মঘট শুরু হয়। আকস্মিক ধর্মঘটের ফলে ঝালকাঠি থেকে বিভিন্ন স্থানে যাওয়া অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছে। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে বিকল্পভাবে তারা যাতায়াত করছে।

ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, সোমবার রাতে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সাথে বাস চলাচল বন্ধ রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা