সারাদেশ

হাসপাতালে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মুরশেদ আলী নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করে। মৃত কয়েদি মুরশেদ আলী ভোলাহাট উপজেলার বীরশ্বেরপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। মুরশেদের কয়েদি নং ৮৭৮/এ।

জেলা সুপার মজিবুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে মুরশেদ অসুস্থ হলে কারাগার মেডিকেলে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারপরও সে সুস্থ না হলে তাকে সকাল সোয়া ৭টার দিকে চাঁকাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫৫ মিনিটে সে মৃত্যুবরণ করে।

তিনি আরও বলেন, মুরশেদ মাদকসেবী ছিল। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় এবং গত বছরের ২৬ নভেম্বর তাকে কারাগারে নেয়া হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা