সংগৃহীত ছবি
সারাদেশ

গরম পানিতে পড়ে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার কারাগারে রান্নার সময় গরম পানিতে পড়ে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: একুশে বইমেলায় পাঠকদের তীব্র সমাগম

নিহত কয়েদির নাম শ্রী বিপুল কুমার (৩৩)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার লক্ষ্মীপুর ভান্ডারপুর এলাকার শ্রী সুনীল চন্দ্র সরকারের ছেলে।

তিনি নওগাঁ সদর থানায় করা ২০১০ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় পা পিছলে ফুটন্ত গরম পানিতে পড়ে দগ্ধ হন বিপুল।

রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. অফরোজা নাজনিন বলেন, বিপুলের ক্ল্যালবার্ন মানে গরম জাতীয় পোড়া ছিল। তার শরীরের ২০ শতাংশ বার্ন ছিল। তাকে আমরা ঢাকায় রেফার্ড করেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থাও করেছিল। তবে আজ সকালে তার মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রী কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় বলেন, একজন কয়েদি আজ মেডিকেলে মারা গেছেন। তবে কী কারণে মারা গেছেন সেটি এখনো বলতে পারবো না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা