সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছুটির দিনেও তীব্র যানজট দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে যানজট দেখা দেয়।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের কাঁচপুর ব্রিজের নিচ থেকে সানারপাড় পর্যন্ত তীব্র যানজট। ফলে দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে রয়েছে যাত্রী ও যানবাহনগুলো।

যানজটে আটকেপড়া কয়েকজন চালক বলেন, সকালে হঠাৎ একটি গাড়ি উল্টে সড়ক বন্ধ করে দেয়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, দশতলায় একটি কাভার্ডভ্যান উল্টে এই যানজট লেগেছে। উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে ফেলেছি। এখন যানজট ছুটে যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা