সারাদেশ

মানিকগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টায় মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হোসেন (৩২) ঘিওর উপজেলার পুরান ঘিওর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে। তিনি মানিকগঞ্জের ফারুক এন্ড ব্রাদার্সের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, মো. হোসেন গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে মানরা এলাকায় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা