সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি পরিচয়ে শুক্কুর মিয়া (৫০) নামক একজন মারা গেছেন।

শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ভর্তির কাগজে শুক্কুর মিয়া(৫০) নামে ওই ব্যক্তির পাওয়া যায়। ওই কাগজে লেখা আছে শুক্কুর মিয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের জলফুজ মিয়ার ছেলে। কাগজে পরিচয়ে শুক্কুর মিয়া থাকলে, পরিবারের খোঁজ এখন পর্যন্তও মিলেনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় শুক্কুর মিয়া পরিচয়ে এক অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালের ৩য় তলায় অসচেতন অবস্থায় দেখে হাসপাতাল কলোনির সিকিউরিটি গার্ড ইলিয়াস মিয়া উদ্ধার করেন। ওইদিন রাতেই মেডিসিন বিভাগের ভর্তি করা হয় শুক্কুর মিয়াকে। তিনদিন চিকিৎসার পর শুক্কুর মিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যায় ।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, শ্বাসকষ্ট জনিত ও হৃদরোগের সমস্যায় ওই ব্যক্তি মৃত্যু হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ইলিয়াস মিয়া জানান, ওই অজ্ঞাত ব্যক্তিকে নাম জিজ্ঞেস করলে পরিচয়ে শুক্কুর মিয়া বলেন। পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করার পর ওষুধপত্র থেকে শুরু করে তার প্রস্রাব-পায়খানা ও সকল প্রকার সেবা আমি তাকে দিয়েছি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, গত ২দিন আগে অচেতন সেই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছিল। শুক্কুর মিয়া আজকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। ওই ব্যক্তির পরিবারের কোন খোঁজ খবর মিলেনি। তাই ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা