সারাদেশ

স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ও কর্মী সমাবেশ পণ্ড

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে শরীয়তপুর জেলা শাখার প্রতিনিধি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মার্চ ) সকালে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহাবুদ্দিন মুন্না।

প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি (ফরিদপুর বিভাগীয়) এ্যাড. হাবিবুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সস্পাদক অহসান হাবিব প্রান্ত, সহ-সাধারণ সম্পাদক সফিউদ্দিন সেন্টু, মোস্তাফিজুর রহমান বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক বারেক ইকবাল, সহ-সাংগঠনিক সস্পাদক (ফরিদপুর বিভাগীয়) রুহুল আমিন মুন্সী।

এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজল মাদবর, সহ-সভাপতি মিজানুর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক নিজাম মাদবর সহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

এদিকে, দুপুরে পুলিশ এসে বাধা দিলে দিনব্যাপী এ প্রতিনিধি সভা ও কর্মী সমাবেশ পন্ড হয়ে যায়। অন্যদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা