সারাদেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: জাতীয় যুবজোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২নং রেলগেটে চাল, ডাল, তেল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৩ মার্চ ) সকালে এ মানববন্ধনে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম সহনীয় রাখা, সকল প্রকার বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভেঙ্গে দেয়া ও সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩০ এর পরিবর্তে ৩৩ বছর করার দাবি জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, গোলাম মারুফ মোনা, জিয়াউল হক জনি, এ্যাড: সিরাজুল ইসলাম বাবু, নূর মোহাম্মদ বাবু, রণজিৎ বর্মন, সুজন প্রসাদ, আনোয়ার পারভেজ, মোসাদ্দেক উল ইসলাম আদনান, দিদারুল ইসলাম নিশাদ, কামাল খান, শেখ আশাদুজ্জামান টিটু, দূর্লভ প্রধান, মিজানুর রহমান সিদ্দিক, ফিরোজ কবীর রানা প্রমুখ।

বক্তারা বলেন, যেসময়ে স্বাধীনতার ৫০ বছর উজ্জাবিত হবে এবং সামনে পবিত্র মাহে রমজানের আগেই অসাধু ব্যবসায়ীদের যোগসাজোসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল। তাদের এই নিরব ভূমিকাকে দুঃখজনক আখ্যায়িত করেন বক্তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত চালু করা এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির জন্য সরকারের প্রতি বক্তাগণ আহবান জানান।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা