সারাদেশ

বাস্তবায়িত হচ্ছে পার্বত্য আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটিতে ২৪৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। নকশার এখনও অনুমোদন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশার অনুমোদন করলে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করা হবে। রাঙামাটি গণপূর্ত বিভাগের সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে ইতিমধ্যে ২৪৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে একনেক। রাঙামাটি শহরের কলেজগেট এলাকার সুদীপ্তা দেওয়ান পাড়ায় নির্মিত হচ্ছে কমপ্লেক্সটি। প্রকল্পটি বাস্তবায়ন করবে রাঙামাটি গণপূর্ত বিভাগ।

রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়। এরপর জায়গা নির্বাচন করা হয়। এতে রাঙামাটি শহরের কলেজগেট সংলগ্ন সুদীপ্তা দেওয়ান পাড়ায় তিন প্লটে মোট ৩১ দশমিক ৯২ একর জায়গা নির্বাচন করে তা ডিজিটাল সার্ভে করা হয়েছে। ইতোমধ্যে জায়গাটি অধিগ্রহণের জন্য রাঙামাটি জেলা প্রশাসনের কাছে প্রস্তাবনা পাঠিয়েছে রাঙামাটি গণপূর্ত বিভাগ।

সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে জমি অধিগ্রহণসহ ২৪৪ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। জেলা প্রশাসন, বন বিভাগ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে জরিপ করে জায়গা নির্বাচন করেছে। ডিজিটাল সার্ভে শেষে জায়গাটি অধিগ্রহণের জন্য রাঙামাটি জেলা প্রশাসনের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

প্রকল্পের প্রাথমিক কাজ প্রায় শেষ। কেবল নকশার অনুমোদন বাকি। প্রধানমন্ত্রী নকশার অনুমোদন করলে এবং জেলা প্রশাসন হতে জায়গা বুঝিয়ে পেলে পার্বত্য আঞ্চলিক পরিষদের কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করা হবে। এ কমপ্লেক্সে পার্বত্য আঞ্চলিক পরিষদের প্রধান কার্যালয় ভবন এবং চেয়ারম্যানের বাসভবনসহ অন্য ভবনগুলো নির্মিত হবে।

এদিকে পার্বত্য আঞ্চলিক পরিষদের কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করার আগেই ওই এলাকায় বসবাসরত বাঙালিদের মধ্যে শুরু হয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। এনিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। আবার কেউ কেউ বলছে ওখানে বসবাসরত প্রায় ৫০ পরিবার উঠে যাওয়ার আশংকা প্রকাশ করছে।


সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) না...

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা