সংগৃহীত
জাতীয়

রাজধানীতে প্রকৌশলীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকায় ‘ক্যাপিটাল’ আবাসিক হোটেলের বাথরুম থেকে মো. আব্বাস উদ্দিন (৫০) নামের বিআইডব্লিউটিসির এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে থাকতে পারেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী-এডিবির কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংবাদ পেয়ে ক্যাপিটাল আবাসিক হোটেলের ৩য় তলায় যাই। সেখানে ৩০৪নং রুমের দরজা ভেঙে বাথরুমে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি।

আরও পড়ুন: বিএনপি উল্টো বলছে

তিনি আরও জানান, আবাসিক হোটেলের রেজিস্ট্রি খাতা দেখে জানতে পারি, ঐ ব্যক্তি গত শনিবার অফিসের কাজে ক্যাপিটাল আবাসিক হোটেলের ৩০৪ নং রুমে উঠেছিলেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) তার রুম ছেড়ে দেওয়ার কথা ছিল। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও কোনো সাড়া-শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ এ বিষয়টি পুলিশকে অবহিত করে।

এসআই কামরুল বলেন, আমরা রেজিস্ট্রি খাতা থেকে জানতে পারি, বিআইডব্লিউটিসি চট্টগ্রাম শাখায় নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন তিনি। বিষয়টি তার স্বজনদের আমরা জানিয়েছি। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা