সারাদেশ

‘আগামী সপ্তাহ নাগাদই মশা পূর্ণ নিয়ন্ত্রণে আসবে’

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনকে মশা নিয়ন্ত্রণে চলে আসবে।

শনিবার (১৩ মার্চ ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আপনার যারা জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকা গিয়েছেন তারা মশারী ছাড়াই ঘুমাতে পেরেছেন। এই বছরই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন প্রাণহানী ঘটেনি। দায়িত্ব পাওয়ার পরই ডেঙ্গু মোকাবিলা করেছি এবং প্রধানমন্ত্রী নির্দেশনার আলোকে আমরা সফলভাবে ডেঙ্গু মশককে নিধন করতে পেরেছি। এখন যে মশা বৃদ্ধি হয়েছে সেটা কিউলেক্স মশা, সেই কিউলেক্স মশার ব্যাপারেও আমাদের কর্ম পরিকল্পনা ঢেলে সাজিয়েছি। গত এক সপ্তাহ আগে মশা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এরই মধ্যে মশক নিয়ন্ত্রণে চলে এসেছে।

তাপস বলেন, আমরা নির্বাচনী ইসতেহার অনুযায়ী কাউন্সিলদের সাথে নিয়ে উন্নত ঢাকা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমরা কাজ এরই মধ্যে আরম্ভ করেছি, বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়েছি এবং প্রধানমন্ত্রী যে গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই গতিতেই আমরা ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে পরিণত করব।

দায়িত্ব গ্রহণের পর এই প্রথম শেখ ফজলে নূর তাপস কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা