সারাদেশ

মানিকগঞ্জে বাসচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ডে বাসচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেলচালক জেলার ঘিওর উপজেলার কর্জনা গ্রামের আব্দুল গনির ছেলে শফিকুল ইসলাম (৩৬) ও তার চাচা রাজেন প্রধান।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আল মামুন জানান, মোটরসাইকেলযোগে চাচা-ভাতিজা মানিকগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা