সারাদেশ

বিদ্যুৎপৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

শওকত জামান, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সুলতান মিয়া (৪৫) ও সায়েদ আলী (৬৫)।

আরও পড়ুন: চিকিৎসার নামে রোগীকে ধর্ষণ. মাহাত কারাগারে প্রেরণ

রোববার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে ২ টায় পৌর এলাকায় সওদাগর পাড়ার কষাইপট্রিতে এ ঘটনা ঘটেছে। নিহত সুলতান মিয়া সওদাগর পাড়া এলাকার মৃত কুব্বাত আলী ছেলে ও তার চাচা সায়েদ আলী মৃত আবেদ আলীর ছেলে।

বকশীগঞ্জ পৌরসভার ও ওই এলাকার বাসিন্দা মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, সুলতান মিয়া দুপুরে টিউওবয়েল পারে গোসল করতে যায় মটরের সঙ্গে টিউবওয়েল বিদ্যুৎ সংযোগে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে তার চাচা সায়েদ আলী উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গরম পানিতে শিশুকে ঝলসে দেওয়ায় তরুণী গ্রেফতার

চাচা-ভাতিজা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবরে পরিবারের লোকজনদের আহাজারি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ব্যপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা