সারাদেশ

গরম পানিতে শিশুকে ঝলসে দেওয়ায় তরুণী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরম পানি ঢেলে এক শিশুকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামাতো ভাই-বোনের বিরুদ্ধে। এ ঘটনার ২দিন নুপুর নামে (২২) এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

অপরদিকে, গত শুক্রবার বিকেলে আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝলসে যাওয়া শিশুর নাম নজরুল ইসলাম (১২) সে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়রি মো.ইউছুফ ওরফে হারুনের ছেলে।

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার

গত বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত নুপুর (২২) বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়ির মো. সেলিমের মেয়ে।

ভুক্তভোগী শিশুর পিতা মো. ইউছুফ ওরফে হারুন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শুটকি বেপারী বাড়ির সেলিমের পরিবারের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে আমার পারিবারের সাথে বিরোধ চলছিল। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একই বাড়ির সেলিমের ছেলে মিশু ও মেয়ে নুপুর গরম পানি মেরে ফুফাতো ভাই নজরুলকে ঝলসে দেয়। এতে তার ছেলের শরীরের গোপনাঙ্গসহ বেশ কিছু অংশ গরম পানিতে ঝলসে গেছে। ঘটনার পরপরই আমার স্ত্রী আফরোজের নেছা বাদী হয়ে থানায় ৫জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রোববার এ ঘটনায় পুলিশ নিয়মিত মামলা রেকর্ড করেন। এর আগে, শনিবার দুপুরের দিকে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: হারাম খেলে দেশের উন্নয়ন হবে না

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল (শনিবার) দুপুরের দিকে নুপুর নামে এক আসামিকে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে তাকে রোববার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা