প্রতীকী ছবি
সারাদেশ

চিকিৎসার নামে রোগীকে ধর্ষণ. মাহাত কারাগারে

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: চিকিৎসার নামে গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রাম্য মাহাত প্রভাত চন্দ্র (৫৫) আটক হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে আদালত তার আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

গরম পানিতে শিশুকে ঝলসে দেওয়ায় তরুণী গ্রেফতার

আটককৃত প্রভাত চন্দ্র সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসানগর এলাকার মৃত খগেন্দ্রনাথ বর্মণের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ক্ষেনপাড়া সর্দারপাড়া গ্রামের বিবাহিত এক নারী শারীরিকভাবে অসুস্থ্ হওয়ায় তাকে গ্রাম্য মাহাত প্রভাত চন্দ্র চিকিৎসা করে সুস্থ করে তোলার আশ্বাস দেয়। চিকিৎসার প্রয়োজনে রোগীকে তার বাড়িতে ২দিন যাত্রী যাপন করার শর্ত জুড়ে দেয়।

প্রধানমন্ত্রীর প্রতি রাজার কৃতজ্ঞতা প্রকাশ

এদিকে, গত ১৭ জুন ওই নারীকে তার পিতা চিকিৎসার উদ্দেশ্যে ওই মাহাতের বাড়িতে রেখে আসে। অতঃপর ১৭ জুন রাত ১১ টা হতে ১৯ জুন ভোর পর্যন্ত মাহাত প্রভাত ওই গৃহবধূকে চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণ করে এবং ঘটনা প্রকাশ না করলে আরও সমস্যা হবে বলে ভয়ভীতি দেখায়।

এ ঘটনায় ওই নারীর পিতা বাদী হয়ে গত ২২ জুন রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন/২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন মাহাত প্রভাত চন্দ্র।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

মামলার তদন্তকারী কর্মকর্তা রুহিয়া থানার উপ-পরিদর্শক সজল জানান, মামলাটির তদন্ত চলছে। আসামি প্রভাত চন্দ্র গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে আদালত তার আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা