সারাদেশ

দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল মঙ্গলবার (২ মার্চ ) ২য় দিনের মত বন্ধ রেখেছে বাস মালিক সমিতি।

ভূক্তভোগীরা জানান, ‘সোমবারের মত মঙ্গলবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিক্স, মিশুক, সিএনজিতে করে যাত্রীদের গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

এদিকে স্থানীয় সাংসদ ও বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ জানান, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদান বাধাগ্রস্ত করতেই মূলত: প্রশাসনের অঘোষিত নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি এধরণের কার্যক্রমের তীব্র নিন্দা জানান।

তবে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, ‘পুলিশের বাধায় বাস চলাচল বন্ধ হয়নি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতই চেকপোষ্ট বসিয়েছে। যানবাহন চলাচলে কোন প্রতিবন্ধকতা বা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টির উদ্দেশ্যে নয়।’

সান নিউজ/জেএইচএম/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা