সারাদেশ

চর নাসিরপুর শতভাগ স্যানিটাইজেশনের আওতায়

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নকে শতভাগ খোলা স্থানে মলত্যাগ মুক্ত ইউনিয়ন হিসাবে ঘোষণা করা হয়েছে। এখন এই ইউনিয়নের সকল পরিবার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে। ইউনিয়ন ওয়াটসান কমিটি উপজেলা ওয়াটসান কমিটি বরবার চর নাসিরপুর ইউনিয়নকে খোলা স্থানে মলত্যাগ মুক্ত ইউনিয়ন ঘোষণার জন্য আবেদন করে।

উপজেলা ওয়াটসান কমিটি যাচাই বাচাই করে মঙ্গলবার (২ মার্চ ) চর নাসিরপুর ইউনিয়নকে শতভাগ খোলাস্থানে মলত্যাগ মুক্ত ইউনিয়ন হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। জিওবি-ইউনিসেফ আসোয়া টু (অঝডঅ-ওও) প্রকল্পের আওতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও ইউনিয়ন পরিষদ এই প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তর সহযোগিতা করে আসছে।

এই উপলক্ষে মঙ্গলবার বেগম কাজি জেবুননেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চর নাসিরপুর ইউনিয়নের সর্বসাধারনের উপস্থিতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চর নাসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ আক্কাস আলি সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজি মোঃ শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজল কুমার শীল, সহকারী কমিশনার (ভুমি), ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল -উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ওয়াটসান কমিটির পক্ষ থেকে চর নাসিরপুর ইউনিয়নকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল বক্তাই চর নাসিরপুর ইউনিয়নের সকল সদস্যবৃন্দ সংশ্লিষ্ট কর্মীগণ ও সর্বস্তরের জনগণকে শতভাগ খোলা স্থানে মলত্যাগ মুক্ত করার স্ব স্ব অবস্থান ও তাদের অবদানের কথা উল্লেখ করেন।


সান নিউজ/বিডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা