সারাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচার, খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিনসহ ৭ ছাত্রনেতার নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রগতিশীল সংগঠন সমূহের উদ্যোগে মঙ্গলবার (২ মার্চ ) সকালে শহরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরামের আহবায়ক মাহবুব আলম রুবেল, সদস্য জাকির হোসেন, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন দাবি করে বলেন, সরকার লুটপাট মাফিয়াতন্ত্রকে দমন না করে প্রকারান্তরে প্রতিবাদী কন্ঠস্বরকে রুদ্ধ করতেই এ ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। এর শিকার হচ্ছেন সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষকসহ মুক্তচিন্তার মানুষ।

উল্লেখ্য, গত ২০১৯ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে ১ হাজার ৯শ ৮৩ জনের নামে মামলা হয়েছে। ২০২০ সালে ৭৫ জন সাংবাদিককে জেলে যেতে হয়েছে। এ আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে কখনো কাম্য নয়। এ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদেরকেও পুলিশি হামলায় রক্তাক্ত করা হচ্ছে এবং মামলা দিয়ে হয়রানীর শিকার হতে হচ্ছে।

তাই অবিলম্বে এ আইন বাতিল চেয়ে এবং লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচার, খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিন সহ ৭ ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা