সারাদেশ

শিক্ষা উপকরণ পেল শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা। ক্লাবের সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির।

বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক এমএ তাহের, পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, প্রভাষক রেহানা ফেরদৌস, আবৃত্তি শিল্পী শরমিন জাহান শ্যামলি, রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকার সদস্য সাসম উল আলম মিঠু ও মেজবাহ উদ্দিন শিপু প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, প্রথম আলো সাংবাদিক নেয়ামত উল্ল্যাহ, জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান, একাত্তর টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা, ঢাকা টাইমস প্রতিনিধি ইকরামুল আলম।

বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝেও অনেক প্রতিভা রয়েছে, তাদের সাথে মানবিক আচরণ করতে হবে। তাদের অবহেলা করা যাবে না। তাদের দিকে লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ যত্ন করতে হবে। এরা পরিবারের বোঝা নয়, এরাই একদিন হবে পরিবারের অন্যতম সচল ব্যক্তি।

অনুষ্ঠানে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা স্কুলের শতাধিক শিশুকে স্কুল ব্যাগ, খাতা-কলম, রং পেন্সিল দেয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের জন্য একটি স্কুল ভ্যান দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী তালহা তালুকদার বাধন।

এরআগেও রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকা করোনাকালীন সময়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, ক্ষতিগ্রস্থদের মাঝে মাছের পোনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করে।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা