সারাদেশ

ভোলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : গ্রামীণ মানুষের মধ্যে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভোলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) ভোলা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) এবং গণমাধ্যমের প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মামুন আল ফারুক এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার।

এসময় আরও উপস্থিত ছিলেন-ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, বোরহান উদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মো: সাইফুর রহমান, কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক রাশিদা বেগম, ইউএনডিপির ভোলা জেলার ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মো: শফিকুল রহমান প্রমুখ।

গ্রাম আদালতের মাধ্যমে জেলা ৫ টি উপজেলার ৪৭ টি ইউনিয়ন ১০৭৩৩টি মামলার সমাধান করা হয়েছে।


সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা