অপরাধ

গাইবান্ধায় ধর্ষণের অভিযোগে উপসচিব গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক উপসচিব জয়নাল আবেদীন সরদার লাল মিয়াকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সোমবার (৮ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের জেলে পরেশ চন্দ্রের বাড়ির পাশে জয়নাল আবেদীন সরদার লাল মিয়ার একটি মৎস্য খামার রয়েছে। সেই সুবাদে পরেশ চন্দ্রের বাড়িতে আসা যাওয়া করতেন লাল মিয়া। সুযোগ বুঝে বিভিন্ন সময় পরেশ চন্দ্রের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ফলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী শারীরিক পরিবর্তন দেখা যায়।

পরিবারের সন্দেহ হলে ওই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে গত ৭ আগস্ট আল্ট্রাসনোগ্রাফি করানো হয়। রিপোর্টে দেখা যায় ওই কিশোরী ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় পরেশ চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ধর্ষণের সুষ্পষ্ট তথ্য প্রমাণ থাকায় জয়নাল আবেদীন সরদার লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ধর্ষণ মামলায় গ্রেফতার জয়নাল আবেদীন সরদারকে সোমবার দুপুরে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকালে তাকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা