ছবি: সংগৃহীত
শিক্ষা

অবন্তিকা ‘হত্যা’র বিচার চেয়ে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় নিপীড়কদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভার্স্কযের পাদদেশে এ সমাবেশ করেন দলটির নেতা নেতাকর্মীরা।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নাত আরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক, ঢাকা নগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নুসরাত হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিশোর সাম্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তারসহ নেতৃবৃন্দ।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকাকে ‘হত্যা’ করা হয়েছে উল্লেখ করে এর বিচার এবং নিপীড়নে অভিযুক্ত আম্মান সিদ্দিকী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

আরও পড়ুন: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনই প্রত্যক্ষ-পরোক্ষভাবে ক্যাম্পাসে শিক্ষার্থী নিপীড়নের সাথে যুক্ত। নিপীড়নের এ কাঠামোর বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করার কারণ হিসেবে ফেসবুকে তিনি লিখেছেন তার সহপাঠী আম্মান সিদ্দিকী তাকে অনলাইনে অফলাইনে থ্রেট দিয়েছেন।

এ বিষয়ে তিনি সহকারী প্রক্টরের কাছে অভিযোগ করলে প্রক্টর অভিযুক্তের পক্ষ নিয়ে তাকে গালিগালাজ করেছেন। এ ঘটনার ধারাবাহিকতাতেই ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করি।

আরও পড়ুন: অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার সত্যতা মিলেছে

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী নিপীড়নের ঘটনা অতি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যে প্রশাসনের, সেই প্রশাসনই নিপীড়নের সাথে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুল অবন্তিকার আত্মহত্যার ঘটনায় নিপীড়নের এ দুষ্টচক্র আবারো আমাদের সামনে এসেছে। মাত্র কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের গণহারে নাম্বার কম দেয়া ও এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছে। এ সকল ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের উপর হামলা

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে চান। তারা নিজেদের জমিদার মনে করেন।

এ জমিদারতন্ত্র টিকিয়ে রাখতে যাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়, তাদের জন্য সাত খুন মাফ হয়ে যায়। আমাদের এ জমিদারতন্ত্রের বিপরীতে সকলের জন্য ভয়মুক্ত নিরাপদ ক্যাম্পাস দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড বলেন, অবন্তিকা নিজেই বলেছেন, “এটা সুইসাইড না, এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার”। অবন্তিকা কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এ ঘটনায় শুধু নিপীড়ক সেই শিক্ষার্থী আর সহকারী প্রক্টরই জড়িত নন, এই প্রক্রিয়ার সাথে যুক্ত পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুরো রাষ্ট্রযন্ত্র। কেন অবন্তিকারা নির্ভয়ে নিপীড়নের কথা বলতে পারে না, কেন তারা বিচার পায় না, যৌন নিপীড়নবিরোধী সেল কেন কার্যকর হয় না?

এই উত্তরগুলোর মাঝেই অবন্তিকারা কেন আত্মহত্যা করে তার উত্তর আছে। এ ধরনের নিপীড়নের ঘটনা সামনে আসলেই আমরা দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসন লোক দেখানো কিছু উদ্যেগ নেন। কিন্তু নিপীড়নের যে পুরো কাঠামো, তা তারা সচল রাখেন।

এ সচল রাখার প্রক্রিয়াতেই ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের জন্য জাহান্নামে পরিণত হয়। যার স্বীকার হয় অবন্তিকা, হাফিজ ও আবরারসহ অনেকে। আমাদের এ নিপীড়নের কাঠামো ধ্বংস করার জন্য লড়াই করতে হবে।

আরও পড়ুন: বলৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

এ কাঠামোর উচ্ছেদ ছাড়া আমরা বাঁচতে পারবো না। শিক্ষার্থীদের সেই লড়াইয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাই।

বিক্ষোভ সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল শুরু হয়ে ডাচ ও রোকেয়া হল সংলগ্ন মোড় ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অনুপম রায় রুপক, স্কুল বিষয়ক সম্পাদক হাসান আল মেহেদী, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহাসহ নেতৃবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা