সারাদেশ

নারীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই: তিন পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে বসতবাড়িতে ঢুকে এক নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার পাশাপাশি তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, কক্সবাজার সদর থানার এসআই নূরুল হুদা, কনস্টেবল মুমিনুল মামুন ও মামুন মোল্লা।

গ্রেপ্তার এ তিন পুলিশ সদস্যের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মধ্যম কুতুবদিয়াপাড়ার এক ব্যবসায়ীয় স্ত্রী এই ছিনতাইয়ের শিকার হন। এসময় টাকা ছিনিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে এক পুলিশ সদস্য আটক হন। পরে ৯৯৯-এ ফোন করে সাহায্য চাওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়। পরে আরও দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে।

সদর থানার ওসি মুনীর উল গিয়াস বলেন, বাড়িতে ঢুকে নারীকে নির্যাতন ও পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও পরে তাদের বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।

গ্রেপ্তার তিন পুলিশ সদস্যের সঙ্গে এ ঘটনায় জড়িত থাকা পুলিশের দু্ই সোর্সকে ধরতে অভিযান চলছে বলেও জানান কক্সবাজার সদর থানার ওসি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা