সারাদেশ

নির্মাণকাজ শেষের আগেই সেতু ধসে খালে

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের ওপর ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতু ধসে খালের মধ্য পড়ে গেছে। রোববার বিকালে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে গেছে বলে ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সোমবার (১ মার্চ) জানান।

তিনি জানান, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ব্রিজের ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

জানা জানায়, ২০২০ সালের সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর- রানীগঞ্জ সড়কে জরাজীর্ণ সেতুগুলো ভেঙে ১১০ কোটি টাকা ব্যয়ে সাতটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আরও জানান, নিম্নমানের সামগ্রী নয়, মেকানিক্যাল কারণে সেতুর গার্ডার ধসে গেছে। সেতুর মূল কাঠামোর কোনোরূপ ক্ষতি হয়নি। ধসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার এমএম বিল্ডার্স তার নিজ খরচে অপসারণ করে নতুন করে গার্ডারগুলো বসিয়ে দিবে। তবে তাদেরকে এই কাজের বিলও দেওয়া হয়নি। প্রাক্কলন অনুযায়ী তাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে।

এদিকে, সোমবার দুপুরে ধসে যাওয়া সেতুটি সড়ক ও জনপথ বিভাগের ঢাকা থেকে আগত একটি টিম, সুনামগঞ্জ সওজ নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা