সারাদেশ

রাঙামাটিতে বিদায়ী-নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে যোগদান করেছেন নতুন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

সোমবার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে তাকে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। তার আগে বিদায়ী এবং নবাগত জেলা প্রশাসককে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে রাঙামাটি প্রেসক্লাব।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, আমি তিন বছর দায়িত্বে ছিলাম। গত তিন বছরে রাঙামাটি আমার খুব প্রিয় হয়ে ওঠে। জেলাবাসী সবাই আমার কাছে আপনজন হয়েছেন। যত দিন দায়িত্বে ছিলাম, জেলার উন্নয়নসহ জেলাবাসীর কল্যাণ, শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করতে আপ্রাণ চেষ্টা করেছি। যে কোনো কাজে এখানকার জনগণ আমাকে আন্তরিক সহযোগিতা করেছেন। সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এখানকার সাংবাদিকরা। তাদের সহযোগিতার কারণে জেলা প্রশাসনের যে কোনো সফলতা পেয়েছে। তাদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ায় আর্থ-সামাজিক উন্নয়নসহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হতে পেরেছি। তিনি একইভাবে নতুন জেলা প্রশাসককেও আন্তরিকভাবে সহযোগিতা করা জন্য স্থানীয় সাংবাদিকদের আহবান জানান।

নতুন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, আমি যতদিন দায়িত্বে থাকব জেলার উন্নয়ন ও জেলাবাসীর কলাণে কাজ করতে আপ্রাণ চেষ্টা করব। সফলতায় সাংবাদিকরা হবেন আমার তৃতীয় নয়ন। তিনি জেলা প্রশাসনের কাজে বরাবরের মতো আন্তরিক সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক নন্দন দেবনাথসহ উপস্থিত সংবাদকর্মীরা বিদায়ী এবং নবাগত জেলা প্রশাসকের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে পুষ্পার্ঘ্য দিয়ে দুই জনকে সংবর্ধিত করেন তারা।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা