সারাদেশ

এক মাছ ১ লাখ ৩০ হাজার টাকা!

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ১৪০ কেজি ওজনের একটি কৈবল মাছ খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। ৯০ জন ব্যবসায়ী মিলে নিজেরা খাবার জন্য জেলের কাছ থেকে মাছটি কিনে নিয়েছেন।

সোমবার দুপুরের দিকে মাছটি নিয়ে আসেন ভূপাল নামের এক জেলে। তিন দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তাঁর জালে মাছটি ধরা পড়ে।

রূপসা বাজারে মাছটি তুলে প্রতি কেজি এক হাজার টাকা দাম হাঁকান ভূপাল। তবে মাছটি ১ লাখ ৩০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় ৯০ জন ব্যবসায়ী। এর মধ্যে ছিলেন রূপসা বাজার সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার। তিনি বলেন, সাধারণত বাজারে বড় মাছ এলে ব্যবসায়ীরা ভাগ করে কিনে নেন। এই মাছ কম পাওয়া যায় বলে মানুষের আগ্রহ বেশি। এ কারণে বেশি দাম দিয়ে হলেও তা বাড়ির জন্য কেনা হয়। তিনজন কয়েক ঘণ্টা ব্যয় করে মাছটি কেটে পরিষ্কার করে দিয়েছেন। বিশাল মাছটি দেখতে অনেকে জড়ো হয়েছিলেন।

ভূপাল বলেন, মাছটি জালে ধরা পড়ার পর বেশি দাম পাওয়ার আশায় সরাসরি খুলনায় নিয়ে আসেন। মাছটি পেয়ে তাঁর ভাগ্য খুলে গেছে।

রূপসা পাইকারি মাছ বাজারের নেতা এস এম ইব্রাহিম খলিল বলেন, এত বড় মাছ সাধারণত কম দেখা যায়। কৈবল মাছ খেতে খুব সুস্বাদু। এর আগে ২০১৯ সালে ১৩০ কেজি ওজনের একটি কৈবল মাছ আনা হয়েছিল। স্থানীয় ব্যবসায়ীরা প্রতি কেজি এক হাজার টাকা দরে সেটি কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা