সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে ফেলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নর ভগৎগাজী মুরগির ফার্ম এর পাশে একটি আম বাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার (১ মার্চ) দুপুরে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার রাণীশংকৈল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল(১৯), একই এলাকার খলিলুর রহমানের ছেলে সোহেল রানা(২০), নুনতোর বাবুপাড়া গ্রামের শামসুদ্দীনের ছেলে রমজান আলী(১৯), ঝাড়বাড়ি মোহাম্মদপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে পইদুল ইসলাম(২২)।

পুলিশ জানায়, গত এক মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বাবুল নামে একজনের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত শনিবার বিকাল তিনটার সময় খালার বাড়ি মেহমান যাওয়ার কথা বলে বাড়ি থেকে কাশিয়াডাঙ্গা ব্রিজে বাবুলের সাথে দেখা করতে যায়। সেখানে বাবুল ও তার সহযোগী সোহেলসহ অপরিচিত ৪-৫ যুবক ওই তরুণী ও তার ভাতিজিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ভগতগাজী মুরগির ফার্মে ওই তরুণীর ভাতিজীকে আটক করে রাখে এবং পাশের আমবাগানে বাবু ওরফে বাবুল ও তার সহযোগী সোহেলসহ অন্যান্যরা ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারের কাছে ঘটনার কথা জানালে সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় আসে এবং পুলিশকে ঘটনার বর্ণনা দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা