সারাদেশ

নড়াইলে জাতীয় বীমা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : “ মুজিব বর্ষের অঙ্গীকার,বীমা হোক সবার ”এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

সোমবার (১ মার্চ ) জেলা প্রশাসন ও ন্যাশনাল বীমাসহ বিভিন্ন বীমা কোম্পানীর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স এর অতিরিক্ত প্রকল্প পরিচালক(ইনচার্জ)আবিদুর রহমান বাবু, জীবন বীমা কর্পোরেশনের মোঃ বাদশা মিয়া, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স লিঃ এর ইনচার্জ শেখ সালাউদ্দিন, পপুলার জনপ্রিয় বীমার মোঃ আলম মোল্যা, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের শামীম আহম্মেদ প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা