সারাদেশ

গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন নড়াইলের নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)। সোমবার (১ মার্চ )পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

পুলিশ সুপার বলেন, নড়াইল জেলায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। সেক্ষেত্রে গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবীর টুকু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু প্রমূখ।

এর আগে নবাগত পুলিশ সুপারকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিত হন।

জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি প্রবীর কুমার রায় নড়াইলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা