সারাদেশ

সাংবাদিকদের সঙ্গে কেডিএ-এর চেয়ারম্যানের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সোমবার (১ মার্চ) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এ কে হিরু ও শেখ আবু হাসান, ক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ) ও মাহবুবুর রহমান মুন্না, সদস্য মুহাম্মদ আবু তৈয়ব ও শেখ আব্দুল্লাহ।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, পরিচালক (প্রশাসন ও ব্যবস্থাপনা) ডাঃ মোঃ শাহনুর আলম, অথরাইজড অফিসার মজিবুর রহমান, উপ-পরিচালক, পিআরও মোঃ মামুনুল আবেদীন, পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, কো-অর্ডিনেটর অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এ মতবিনিময় সভায় অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা