সারাদেশ

কোভিড-১৯ ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছে জেলা স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : শেখ হাসিনার নির্দেশে করোনা টিকা নিন, সুস্থ থাকুন ও পরিবারকে সুস্থ রাখুন এই নির্দেশ পালনে প্রতিটি জেলার ন্যায় রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ কোভিড-১৯ করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন চালু করে। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে শহরে পৌর ট্রাক টার্মিনাল এলাকায় দলীয় কার্যালয়ের সাথে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়েছে। যে কেউ চাইলে ফ্রিতে এই রেজিস্ট্রেশন করতে পারবেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন বলেন, স্বেচ্ছাসেবক লীগের কাজ হলো স্বেচ্ছায় কিছু একটা করা। আওয়ামী লীগ জেলা সভাপতি জননেতা দীপংকর তালুকদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বরের নেতৃত্বে পার্বত্য জেলা রাঙামাটিতে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগামীতেও তা বজায় থাকবে। জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আমরা ফ্রিতে সাধারণ জনগণকে কোভিড-১৯ করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তাই এ সুযোগ থেকে কেউ বাদ যাবেন না। স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষের পাশে আছে আগামীতেও থাকবে।

২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে এই মহৎ কাজটি করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মিটু, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, প্রচার সম্পাদক শাকিবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন সুজন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ত্রিদিপ বড়ুয়া টিপুসহ আরও অনেকে।

সান নিউজ/এমকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা