সারাদেশ

শিক্ষকরা ভিতরে, আমরা কেন বাহিরে?

নিজস্ব প্রতিনিধি, ইবি : শিক্ষকরা অনায়াশে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে থাকছে, আর আমরা এক করোনার অজুহাতে জীবনের ঝুকি নিয়ে গাদাগাদি করে মেসে আছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে। ফলে বাসে উপঁচে পড়া ভিড়ের মধ্যদিয়ে প্রতিনিয়ত ক্যাম্পাসে আসতে হচ্ছে। যেখানে জীবনের নিরাপত্তা সংকটময়। তাই জীবনের নিরাপত্তার জন্য হলেও শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খুলে দেয়া জরুরী।

তাছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী অনলাইন পড়াশুনা থেকে বিচ্ছিন্ন। পড়াশুনার পরিবেশ নিশ্চিতে হল খোলার বিকল্প নেই। রোববার (২১ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার দাবিতে আন্দোলনকালে এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, হল খোলার এক দফা দাবিতে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে আসলে প্রক্টরিয়াল বডির বাঁধার সম্মূখীন হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বাঁধা উপেক্ষা করে পুনরায় মিছিল শুরু করে। পরে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে সমাবেত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘শিক্ষকরা ভিতরে, আমরা কেন বাহিরে?’ ‘প্রশাসনের প্রহসন মানি না মানবো না’, ‘একদফা একদাবি, আজকে হল খুলে দিবি’, ‘ভাওতাবাজি বন্ধ কর, হলগুলো ওপেন কর’ সহ নানান স্লোগান দিতে দেখা যায়।

পরে হল খোলার এই দাবি নিয়ে উপাচার্য বাসভবনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দেখা করেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান, তোমাদের হল খোলার এই দাবি খুবই যৌক্তিক। কিন্তু সরকারের নির্দেশ ছাড়া আমরা চাইলেই হল খোলার ঘোষণা দিতে পারি না। এ সপ্তাহের শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের মিটিং আছে। সেখানে শিক্ষার্থীদের এ দাবি সরকারকে জানাবো।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে হল খোলার আশ্বাস না পেয়ে সরাসরি সরকারের নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছে শিক্ষার্থীরা।

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা