সারাদেশ

চলছে ববি শিক্ষার্থীদের আন্দোলন, শ্রমিকদের সিদ্ধান্ত সন্ধ্যায়

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : পরিবহন শ্রমিক দুর্বৃত্ত কর্তৃক হামলার প্রতিবাদে আন্দোলন চলমান রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। গত মঙ্গলবার গভীর রাতের ঘটনার পর পঞ্চম দিনে এসে রোববার ২১ ফেব্রুয়ারি) অবস্থান কর্মসূচি পালন করছে তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক দায়েরকৃত মামলায় দুজন পরিবহন শ্রমিক গ্রেফতারের ঘটনায় সন্ধ্যায় কর্মসূচি ঘোষণা করবে রূপাতলী বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিকেরা। এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) ৯ ঘন্টা ধর্মঘট পালন করে তারা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে :
শিক্ষার্থীরা সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সেখানকার ছয়দফা স্মৃতিস্তম্ভ চত্তরে অবস্থান গ্রহণ করে। দুপুর বারোটায় শিক্ষার্থীরা মৌন মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাদের অবস্থান কার্যক্রম চলবে বলে জানা গেছে।

অন্যদিকে, মাতৃভাষা দিবস উপলক্ষে ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আটককৃত দুই শ্রমিকের মুক্তির দাবিতে সন্ধ্যা ছয়টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অমিত হাসান রক্তিম জানান, মামলায় চিহ্নিত সন্ত্রাসীদের নাম অন্তর্ভুক্তি এবং রূপাতলী এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সড়ে দাঁড়ানোর সুযোগ নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রোববার সড়ক অবরোধ স্থগিত রয়েছে।

অন্যদিকে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের কোন ঝামেলা হয় নি। তবুও নির্দোষ দুই পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মুক্তির দাবিতে রোববার সন্ধ্যা ছয়টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে '।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা