সারাদেশ

নাটোরে শুরু হয়েছে দিনব্যাপী ব্যতিক্রম পথ বই মেলা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : লেখক,পাঠক, বই, একত্রিত হই’ এই শ্লোগান নিয়ে নাটোরে শুরু হয়েছে দিনব্যাপী ব্যতিক্রম পথ বই মেলা। নাটোরের একটি স্থানীয় দৈনিক পত্রিকার আয়োজনে শহরের কানাইখালি পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে পথ বই মেলার উদ্বোধন করেন, প্রফেসর শেখর কুমার স্যানাল।

দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদার, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবিউর রহমান পিপলু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর বারের সভাপতি ও জেল আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মালেক শেখ, রবীন্দ্র পরিষদ সম্মেলনের সহ-সভাপতি এ্যাড, খগেন রায়সহ বিভিন্ন কবি সাহিত্যিকগণ। এবারের পথ বই মেলায় নাটোরের অন্তত ১০জন কবি-লেখকের নতুন বই প্রকাশিত হয়েছে।

এছাড়া মেলায় সারা দেশের শতাধিক লেখকের বই স্থান পেয়েছে। দিনব্যাপী পথ বই মেলায় কবিতা পাঠ সহ নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
মেলার আয়োজক দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিম জানান, ‘বাংলা ভাষার প্রতি তাদের যে আত্মিক অনুভব, মূলত তা জানান দিতেই এমন আয়োজন। আমাদের আশে-পাশে অনেক ভাল মানের কবি-সাহিত্যিক রয়েছেন তাদেরকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারছি। এর বাইরে লেখালেখি আর বই পড়ার বিষয়টি যেন মুষ্টিমেয় লোকের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সাধারণ মানুষের মধ্যে যেন পাঠের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হয়। তা নিশ্চিত করতেই আমরা এই বই মেলার আয়োজন করেছি।’

মেলায় ৮০’র দশকের বিখ্যাত কবি অসীম কুমার দাস, গল্পকার জাকির তালুকদার, কবি বদরে মুনীর, কবি-প্রাবন্ধিক সেলিম রেজা নিউটন, মোহাম্মদ কামাল, কামাল খাঁ, এম আসলাম লিটনসহ নাটোরের বিভিন্ন কবি-সাহিত্যিকের বই স্থান পেয়েছে। সকাল ৯ টায় শুরু হয়ে এই মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা