সারাদেশ

খাগড়াছড়িতে শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের স্মরণ করলো পিসিপি

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের সম্মান জানিয়ে দিবসটি পালন করেছে (জেএসএস এমএন লারমা সমর্থিত) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি। পরে মধুপুর এলাকায় ঘরোয়া পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।

“মাতৃভাষা রক্ষার সংগ্রামে এগিয়ে আসুন” স্লোগানে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক স্ব-স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার দাবি জানিয়ে সংগঠনটির নেতাকর্মীরা ক্ষুদ্র নৃগোষ্ঠি ও জাতি সত্ত্বাগুলোর নিজ নিজ মাতৃভাষা রক্ষার দাবি জানান।

এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২১ উদযাপন কমিটির আহবায়ক জগদীশ চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ কান্তি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি কাকলী খীসা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞানপ্রিয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজ্যময় চাকমা প্রমূখ।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা