সারাদেশ

ঠাকুরগাঁও পৌরসভার ফলাফল প্রত্যাখ্যান বিএনপির

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ৪র্থ ধাপে অনুষ্ঠিত ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফলের আগেই অগ্রিম ফলাফল প্রত্যাখ্যান ঘোষণা করলেন বিএনপি।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।

তিনি জানান, সকাল ১১টার পর থেকে প্রতিটি কেন্দ্রে আ.লীগ তথা নৌকা প্রতীকের সমর্থকরা বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে। যেটাতে পুলিশ সহযোগিতা করছে। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু যা শুরু হয়েছে তাতে বোঝা যায় কি হতে পারে। এরপরেও আমরা ভোটের শেষ পর্যন্ত থাকবো। কিন্তু ফলাফল প্রত্যাহার ঘোষণা করলাম।

এসময় বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরীফসহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা