সারাদেশ

ট্রাক ব্রিজের নিচে পড়ে চালক-হেলপারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ট্রাক পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তামাবিল থেকে সিলেটগামী ট্রাক ধামরাই ব্রিজে উঠার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ট্রাকের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশ ময়নাতদন্তের লাশ দুটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন-জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট থানাধীন নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মহসিন। তিনি জানান, জৈন্তাপুরের ধামরাই ব্রিজের উপর উঠা মাত্রই সিলেটগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।

সান নিউজ/কবির/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা