সারাদেশ

কক্সবাজার থেকে ভাসানচরের পথে ৯শ’ রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া থেকে চতুর্থ দফায় প্রথম ধাপে ২২টি বাসে করে প্রায় ৯শ’ রোহিঙ্গা নোয়াখালীর ভাসনচরের উদ্দেশে রওনা হয়েছেন।

রোববার ( ১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার কলেজ মাঠ থেকে তারা রওনা হন। এসব রোহিঙ্গারা রাতে চট্টগ্রামে থাকবেন। সোমবার ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা হবেন।

এবার ভাসানচরে যাচ্ছেন উখিয়ার বালুখালী ক্যাম্প নম্বর-৮ (পূর্ব), ৯, ১০, ১১, ১২ ও ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দারা। চতুর্থ দফায় ৩ হাজারেরও বেশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ভাসানচরে স্থানান্তরের কথা রয়েছে।

এর আগে ৩ দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয়েছে। আবার সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩০৬ রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধার করে ভাসানচরে পাঠানো হয়।

চলতি মাসের শেষ সপ্তাহে পঞ্চম দফায় উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের আরও একটি দলকে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা