সারাদেশ

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার ( ১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, উক্ত গ্রামের তারিক মোল্যার স্ত্রী মুন্নী বেগম সন্ধ্যায় হাস খুজতে বাড়ির পাশে যায়। এসময় শিশু ৪ বছর বয়সী ছেলে তানজিল ও আড়াই বছর বয়সী মেয়ে তাসনিম তার মাকে খুজতে পুকুর পড়ে যায়।

কোন এক সময় তারা পুকুরে পড়ে যায়। হাস খুজে তার মা ঘরে ফিরে দুই সন্তানকে না দেখে আশেপাশের বাড়িতে খুজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে।

লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল জলিল জানান, খবর শুনে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরিবারের কোন আপত্তি না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা