সারাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন সোমবার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে গোপালগঞ্জে সোমবার “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন” দৌড়ের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাদিক ডিভিশন এই ম্যারথনের আয়োজন করেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, ম্যারাথন দৌড়ের কো-অর্ডিনেটর ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ।

তিনি বলেন, সোমবার ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এসে এই ম্যারাথন দৌড় শেষ হবে।

খেলোয়াড়রা ৫ কিলোমিটার পথ অতিক্রম করবে। জেলা সদরের ৩ হাজার লোক এই দৌড়ে অংশ নেবেন এবং আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি জেলার অন্য ৪ উপজেলায় ২ হাজার লোকের উপস্থিতিতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।

সান নিউজ/বনিক/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা