সারাদেশ

বোয়ালমারীতে সাজাপ্রাপ্তসহ ৫ পলাতক আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৃথক স্থান থেকে ৬ মাসের একজন সাজাপ্রাপ্ত আসামিসহ সিআর ও জিআর মামলার ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টায় নিজবাড়ি থেকে জিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের সন্তোষ কুমার সূত্রধরের ছেলে তুষার সূত্রধরকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ।

এছাড়া উপজেলার সাতৈর ইউনিয়নের সেরাপুর গ্রামের নিজবাড়ি থেকে শনিবার সন্ধ্যায় ২০২০ সালের সিআর মামলার পলাতক আসামি জালাল মোল্যা ও তার স্ত্রী ঝর্ণা বেগমকে এবং বিকেলে একই ইউনিয়নের কয়ড়া গ্রামের নিজবাড়ি থেকে বিমল কুমার দত্ত ও তার স্ত্রী অঞ্জনা দত্তকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের রোববার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা