সারাদেশ

যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে গাছের সঙ্গে বাসের ধাক্কায় বাসচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক সোহাগ গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে।

আহতরা হলেন- খুলনার দিঘলিয়া উপজেলার লাখফোটিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম, চন্দ্রনিমোহর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিপন, তেরখাদা উপজেলার মন্ডলগাতি গ্রামের শামীম আহমেদের ছেলে মীর মোহাম্মাদ, যশোর সদর উপজেলার জোদরহিমপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন কাজল ও চৌগাছা উপজেলার রায়নগর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম।

দুর্ঘটনায় আহত রিপন জানান, ঢাকার গাবতলী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাসে তারা গন্তব্যে যাচ্ছিলেন। বাসটি পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাসটি।

তিনি আরও জানান, চালক ঘুম ঘুম চোখে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম জানান, ভোরে ৭ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। তাদের মধ্যে বাসচালক সোহাগ চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৪০ মিনিটে মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক। প্রয়োজনে তাদের উন্ত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত বাসচালকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা