সারাদেশ

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় এলজি বন্দুক, একটি কার্তুজ, ৩টি স্টিলের টিপ ছোরা, দুটি মিনি কাটার ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনের নেতৃত্বে শেখ মুজিব রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতররা হলেন- তাজুল ইসলাম তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০) ও জনি শাহ (৩২)।

পুলিশ জানায়, আসামিরা প্রত্যেকই পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার দিনও তারা দেশিয় অস্ত্রসহ ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার ডাকাতরা ৯ জনের একটি দল। এই দলের একজন ছাড়া বাকি সবাই অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। পলাতক আসামি মো. আব্বাস উদ্দিন জুয়েলকে (২৬) গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা