সারাদেশ

কিশোরগঞ্জ কারাগারে সংঘর্ষে এক কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা কারাগারের ভেতরে কয়েদিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক কয়েদির মৃত্যু ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোররাতে জেলা কারাগারের ভেতরে দুই কয়েদির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে বাথরুমের ফিটিংস ভেঙে সাইদুর রহমান নামের এক কয়েদি আব্দুল হাই নামের মাথায় আঘাত করে।

পরে কারা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন।

নিহত কয়েদি আব্দুল হাই কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। অপর কয়েদি আহত অবস্থায় জেলা কারাগার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতার মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা